জেএসএস সন্তু গ্রুপের এখন জনসংযোগের প্রধান অবলম্বন হুমকি-ধমকি। তারা নীতি-আদর্শ ও কর্মসূচি দিয়ে জনগণকে টানতে পারে না। জনগণকে বোঝানোর ক্ষমতা তাদের নেই। তাই তারা কেবল হুমকি দিয়ে, সন্ত্রাস করে, ভয়ভীতি দেখিয়ে কাজ হাসিল করতে চায়। তাদের কর্মসূচি, লক্ষ্য, রাজনীতি যদি সঠিক হয়, তাহলে কেন হুমকি দিতে হবে? তাই জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা লোকজনকে যে হুমকি দিচ্ছে, তা তাদের শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং তা তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ। কাজেই তাদের হুমকিতে ভয় পাবার কিছুই নেই। জেএসএস সন্তু গ্রুপের হুমকি-ধমকির রাজনীতি শেষ। রাজনৈতিক-আদর্শিকভাবে তারা বহু আগেই ইন্তেকাল করেছে। এখন যা আছে সেটা হচ্ছে জেএসএস সন্তু গ্রুপের প্রেতাত্মা।
জেএসএস সন্তু গ্রুপের এখন জনসংযোগের প্রধান অবলম্বন হুমকি-ধমকি।





